1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক পৌরসভা, প্রজ্ঞাপন এমপি দিপুর সঙ্গে চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানা খন্দকারের সাক্ষাৎ গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত॥ বড়দিনের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে চার্চ প্রতিনিধিদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সিএমপির কোতোয়ালী থানার অভিযানে পেশাদার চোর চক্রের ০৫ সদস্য গ্রেফতার নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার সিএমপির আকবরশাহ থানার অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের ০১(এক) সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

বড়দিনের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে চার্চ প্রতিনিধিদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

১৪ নভেম্বর ২০২৬, শনিবার

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।

সভায় খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ, পবা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁরা বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি, বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

পুলিশ কমিশনার প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, বড়দিন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সভায় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, শুধু বড়দিনের উৎসব নয়, সারা বছর উপাসনালয়ের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব উপাসনালয় ও অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরা নেই, সেসব স্থানে ক্যামেরা স্থাপনের জন্য সিটি করপোরেশন কিংবা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দেন তিনি। আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে জমা দিলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশেষ করে উপাসনালয়ের প্রবেশ ও প্রস্থানপথে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুরি, মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্তকরণে কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন পুলিশ কমিশনার।

বড়দিনের আয়োজন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি উৎসবস্থলে পর্যাপ্তসংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, সহকারী পুলিশ কমিশনার কিংবা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সঙ্গে দ্রুত যোগাযোগের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবের মতো বড়দিনেও আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভা শেষে পুলিশ কমিশনার সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বড়দিনের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পুনরায় মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি বিভিন্ন চার্চ সরেজমিনে পরিদর্শনের আগ্রহও প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com