1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ: পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে পেশাদার চোর চক্রের ০৫ সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে পেশাদার চোর চক্রের ০৫ সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০১ জোড়া স্বর্ণের হাতের বালা, ০১ জোড়া রুপার নূপুর, ০১টি রুপার নূপুর, নগদ ৮০,০০০/- টাকা, ০৯টি কামিজ ও ০১টি শাড়ি উদ্ধার।

গত ১১/১১/২০২৬ খ্রি. তারিখে অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুম (২৪)-এর সহকর্মী মোছাঃ আখি খাতুন (২১) তার স্বামীসহ বোনের বাসায় কক্সবাজারে অবস্থানকালে দুপুর আনুমানিক ০১.১৫ ঘটিকার সময় তাদের ভাড়া বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ০৭.১৫ ঘটিকার সময় কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে দেখতে পান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা তাদের বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুমের নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৩ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১ আনা ওজনের একটি স্বর্ণের গলার লকেট এবং একটি স্বর্ণের নাকফুলসহ সর্বমোট ৭ আনা স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৮০,০০০/-(আশি হাজার) টাকা রয়েছে।এছাড়া তার সহকর্মী মোছাঃ আখি খাতুনের কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে সংরক্ষিত নগদ ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের হাতের বালা, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৬ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের নাকফুলসহ সর্বমোট ৩,২০,০০০/-(তিন লাখ বিশ হাজার) টাকার স্বর্ণালংকার, দেড় ভরি ওজনের এক জোড়া রুপার পায়ের নূপুর ও একটি ব্রেসলেট, যার মূল্য ৫,২০০/-(পাঁচ হাজার দুইশত) টাকা এবং ০৯টি ব্যবহৃত থ্রি-পিস ও ০১টি শাড়ি, যার মূল্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা চুরি হয়। সর্বমোট চুরি যাওয়া মালামালের মূল্য ৪,৬২,২০০/-(চার লাখ বাষট্টি হাজার দুইশত) টাকা। এ ঘটনায় অভিযোগকারী থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-২৬, তারিখ-১৪/১১/২০২৬ খ্রি., ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

এ পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার নামক ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১। তাসলিমা আক্তার তাসু (২৩), পিতা-নুর নবী, মাতা-মোছাঃ রিনা আক্তার, ২। মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), স্বামী-মোঃ জামাল, মাতা-মোছাঃ পারুল, ৩। তানিয়া আক্তার সাথী (২৪), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-মৃত হালিমা বেগম, ৪। মোহাম্মদ ছাব্বির (১৯), পিতা-নুর নবী, মাতা-মোছাঃ রিনা আক্তার রেহেনা, সর্বসাং-পালাসুতা, আরু মিয়ার বাড়ি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং ৫। মোঃ জামাল (৩৯), পিতা-মৃত মোঃ শাহ আলম, মাতা-মনোয়ারা বেগম, সাং-চকডোষ, সিদ্দিক চৌকিদারের বাড়ি, পোঃ কুইঞ্জারহাট, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে সর্বঠিকানা-বাকলিয়া টাওয়ার, শাহ আমানত হাউজিং সোসাইটি, ১৭নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামি মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬) ও মোঃ জামাল (৩৯)-এর দেখানো ও শনাক্তমতে তাদের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ০১ জোড়া স্বর্ণের হাতের বালা, গ্রেফতারকৃত আসামি তাসলিমা আক্তার তাসু (২৩)-এর পায়ে পরিহিত অবস্থায় ০১ জোড়া রুপার তৈরি পায়ের নূপুর, আসামি তানিয়া আক্তার সাথী (২৪)-এর শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে ০১টি রুপার তৈরি নূপুর ও নগদ ৮০,০০০/-(আশি হাজার) টাকা এবং আসামি মোহাম্মদ ছাব্বির (১৯)-এর শয়নকক্ষের প্লাস্টিকের তৈরি ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা সাদা শপিং ব্যাগের ভেতর থেকে ০৯টি কামিজ ও ০১টি শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পেশাদার চোর এবং তারা একই পরিবারের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় অবস্থান করে বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছে বলে স্বীকার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬)-এর বিরুদ্ধে ০১। সিএমপির পাহাড়তলী থানার মামলা নং-১৫(১২)২০২২, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড ও ০২। ডবলমুরিং থানার মামলা নং-২৭(০২)২০২১, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com