1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক পৌরসভা, প্রজ্ঞাপন এমপি দিপুর সঙ্গে চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানা খন্দকারের সাক্ষাৎ গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত॥ বড়দিনের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে চার্চ প্রতিনিধিদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সিএমপির কোতোয়ালী থানার অভিযানে পেশাদার চোর চক্রের ০৫ সদস্য গ্রেফতার নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার সিএমপির আকবরশাহ থানার অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের ০১(এক) সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক পৌরসভা, প্রজ্ঞাপন

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে।

গেজেটে সংশ্লিষ্ট এলাকার মোট ২০টি মৌজা ও সেগুলোর জেএল নম্বর এবং দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব মৌজাকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ধাপে পৌরসভা গঠনের সুযোগ তৈরি হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুসারে গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।

একই ধারার উপধারা (৪) অনুযায়ী উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে সরকার।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী নতুন পৌরসভা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট পল্লি এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর আইনি শর্ত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে সরকার নতুন পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে।

তবে প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এতে কেবল সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।

এদিকে, রাজধানীর পাশের রূপগঞ্জ উপজেলায় আগেও কাঞ্চন ও তারাব নামে দু’টি পৌরসভা রয়েছে। ভুলতা-গোলাকান্দাইল নিয়ে পৌরসভা গঠিত হলে সংখ্যা হবে তিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com