1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

বাংলাদেশের হয়ে খেলতে চান ইংলিশ ফুটবলার হামজা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৩৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

ইংলিশ ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ান হামজা চৌধুরী। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। ক্লাবটির অধিনায়কও ছিলেন। এই ফুটবলারের জন্ম ইংল্যান্ডে হলেও, বাংলাদেশে তার নাড়ি। হামজার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। হামজাকে তাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার আকাঙ্খা ফুটবলভক্তদের।

হামজাও জানিয়েছিলেন, তিনি খেলতে চান বাংলাদেশের হয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা একবার বলেছিলেন— ‘আজ হোক বা কাল বা, হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে।’ তবে, হামজার চাওয়ার সঙ্গে পাওয়া পূর্ণ হতে সবার আগে বাংলাদেশের নাগরিকত্ব লাগবে তার। সেটি না থাকায় এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি।

সম্প্রতি পাসপোর্টসহ সব জটিলতা কাটিয়ে ওঠার পথে আছেন হামজা। এখনও যেহেতু ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি তার, তাই তিনি চাইলে বাংলাদেশ জাতীয় দলকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে ইংলিশ ফুটবলের কোনো বাধা নেই। ২৬ বছর বয়সী হামজা লাল-সবুজের জার্সি গায়ে চাপালে দেশেরই লাভ বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।

টিটু বলেন, ‘হামজা চৌধুরীর ব্যাপারে আপনাদের মতোই আমাদের চাওয়া। আমরা চাই সে যেন আমাদের হয়ে খেলে। সে আসলে আমাদের জাতীয় দলের জন্য নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার হবে।’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজীরাও এসেছিলেন ভিনদেশ থেকে। তারা এখন দেশের অন্যতম বড় দুই তারকা। ভক্তরা এখন তাদের পাশাপাশি হামজার আশাতে দিন গুণতেই পারেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com