1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৪

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৯৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

ভারতের আসামে ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্থানীয়রা। এতে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আসামে বন্যায় দুর্ভোগে পড়েছেন প্রায় ৬ লাখ স্থানীয় বাসিন্দা।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বেশ কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এজন্য রাজ্যটিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছে প্রায় ৬ লাখ স্থানীয় বাসিন্দা। আর মারা গেছেন অন্তত ৩৪ জন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী কয়েকদিন আসামসহ ভারতের অন্যান্য জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

সোমবার (১ জুলাই) আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, রাজ্যের মোট ৩৫টি জেলার মধ্যে বন্যায় বিপর্যস্ত অন্তত ১৯টি জেলা। এ পরিস্থিতিতে রাজ্যের হাজার হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

আসামে আগামী তিন-চার দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রতিবছর বর্ষা মৌসুমে আসাম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। এতে জনজীবন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এর আগে ২০২২ সালে আসাম রাজ্যে তীব্র বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। এতে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com