1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৫৬

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২২৩ বার ভিউ

বিশেষ সংবাদ:

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। বন্যায় রাজ্যের ২৯ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৬ লাখের বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র, দিগারু ও কল্লং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে ৩ হাজার ২০০টির বেশি গ্রাম। বাঁধ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যায় ধুবরি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ২ লাখ ২৩ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা।

বন্যার কারণে আসামের কাজিরাংগা জাতীয় উদ্যানের ৭০ শতাংশ এলাকা ডুবে গেছে। প্রাণ গেছে সেখানকার অন্তত ৩১ বন্যপ্রাণীর। এ ছাড়া ৮২টি প্রাণীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com