1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের মৃত্যুবরণ শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের ডাকাতি জীবন ছেডে ফিরলেন চার বাহিনীর ৫২ জলদস্যু সিএমপি’র ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেট কারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সার্বিক অবস্থা এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সময়সূচি প্রকাশ করেছে আইসিসি।

  • আপডেটের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার (৫ জানুয়ারি) টুর্নামেন্টের সময়সূচি প্রকাশিত হয়। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের নবম আসরে ২০ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। গ্রুপপর্বে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ ও ২৭ জুন মাঠে গড়াবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। যার একটি গায়ানায় এবং অপরটি ত্রিনিদাদে।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে গ্রুপ এ-এর দলগুলোর গ্রুপ পর্বের খেলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, এছাড়া গ্রুপ বি এবং সি-এর দলগুলোর গ্রুপ পর্বের খেলাগুলো ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টিত হবে। তবে গ্রুপ ডি-তে থাকা দলগুলোর গ্রুপ পর্বের খেলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দেশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com