1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ​নাগরপুরে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ ​ ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ র বিবৃতি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার ভিউ

বাংলাদেশে গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিষয়টিতে আলোকপাত করে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত। এতে সব প্রধান দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সম্মতিকে স্বাগত জানায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার চেতনার আলোকে ইইউ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্বাচনে অনিয়মের যে অভিযোগগুলো এসেছে, তার পূর্ণাঙ্গ ও সময় মতো তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

নির্বাচনকালীন সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে তার নিন্দা জানিয়ে ইউই নির্বাচন পরবর্তী সময়ে যেন আর সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে সবাইকে এই পথ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, আইনের শাসন, বিচারিক স্বাধীনতা ও যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে যেন সম্মান জানানো হয়। বিরোধীদের আটকের বিষয়টি উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।

ইইউ সকল পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের নিশ্চয়তাসহ শান্তিপূর্ণ সংলাপের বিষয়টিকে জোরালোভাবে উৎসাহিত করে থাকে। গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো কোনোরকম নিয়ন্ত্রণ ও প্রতিশোধ পরায়ণতার ভয় ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারে, এমনটা নিশ্চিত করাও জরুরি বলে জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য স্কিমসহ বাংলাদেশের অন্যান্য সম্ভাব্য সুবিধার বিষয়ে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com