1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ​নাগরপুরে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ ​ ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

চট্টগ্রামে বেতন বৃদ্ধির দাবিতে সিইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে তিনটি (সিইপিজেড) কারখানার শতশত শ্রমিক বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে প্যাসিফিক জিন্স লিমিটেড, জে জে মিলস প্রাইভেট লিমিটেড ও মেরিগো নামে তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের মুখে বেতন বাড়ানোর আশ্বাস দেয় প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ। এরপরও বাকি দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।

জানা যায়, নতুন কাঠামো অনুযায়ী বেতন না হওয়ার অভিযোগ তুলে প্রথমে প্যাসিফিক জিন্স ও পরবর্তীতে বাকি দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, যারা নতুন, তাদের বেতন বাড়িয়েছে ৪ হাজার ৫০০ টাকা। কিন্তু পুরাতন শ্রমিকদের বেতন বাড়িয়েছে ৩ হাজার টাকা। কারো কারো ক্ষেত্রে বেতন বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা। এ ধরনের বৈষম্য তারা মানবেন না। দাবি না মানলে কাজ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান বলেন, নতুন বেতন কাঠামোতে অন্যান্য পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী ওই প্রতিষ্ঠানের শ্রমিকেরা কিছু দাবি জানিয়েছিল।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত বছরের এপ্রিলে মজুর বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। এরপর শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে সর্বনিম্ন গ্রেডে (পঞ্চম) ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com