1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

দুই রবির তেজে ম্লান বাংলাদেশ, প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারতসেঞ্চুরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। কিন্তু সেই প্রাচীন প্রবাদকে একেবারে ভুল প্রমাণ করে দিল চেন্নাই টেস্ট (IND vs BAN)। সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল যে দলটা, এক সেশনে ১০০ রানও তুলতে পারেনি যারা, দিনের শেষে অ্যাডভান্টেজ সেই মেন ইন ব্লু। রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে ভার‍ত। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৩৯। অন্যদিকে, দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত দিশেহারা পারফরম্যান্স বাংলাদেশ বোলিং লাইন আপের।

চেন্নাইয়ের মাঠে খানিক মেঘলা আকাশ দেখে তিন পেসার নিয়ে নেমেছিল দুই দল। টসে জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম টেস্টের (IND vs BAN) প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ভেঙে দেন হাসান মাহমুদ। মাত ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে একটা সময়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে পালটা লড়াই শুরু করেন কামব্যাক করা ঋষভ পন্থ। তাঁর সঙ্গী হন যশস্বী জয়সওয়াল। কিন্তু চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফসেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকেও।

চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ভার‍ত। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন দুই রবি- রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। তাঁদের হাত ধরেই তিনশোর গণ্ডি পেরিয়ে সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠ চিপকে সেঞ্চুরি হাঁকালেন অশ্বিন। প্রথম দিনের শেষে ৮৬ রানে ব্যাট করছেন জাদেজা। দিনের তৃতীয় সেশনে একটিও উইকেট তুলতে পারেনি বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com