1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

বিএনপির নতুন কর্মসূচি ‘কালো পতাকা মিছিল’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন : পরপর দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) জেলায় জেলায় ও পরের দিন শনিবার (২৭ জানুয়ারি) মহানগরগুলোয় ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি পালন করা হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলোও একই দিনে একই কর্মসূচি পালন করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার দুই সপ্তাহ পর বিএনপি কর্মসূচি দিল। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ভোট বর্জন করে। এখন কালো পতাকা মিছিলের এ কর্মসূচির ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে প্রধান ইস্যু হিসেবে এনেছে দলটি।

রোববার রাতে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে এ কালো পতাকা মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, দেশের জনগণকে উপেক্ষা করে জনপ্রতিনিধিত্বহীন সরকার যেকোনো উপায়ে বিদেশি রাষ্ট্রের সমর্থন জোগাড় করতে ব্যস্ত। দেশে দেশে ধরনা দিয়ে কাকুতি–মিনতি করছে। ডামি ভোটের নকল সরকার হীনম্মন্যতায় ভুগছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com