1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে কনটেইনার বহন বন্ধ

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ রেখে আবারও ধর্মঘট শুরু করেছেন কনটেইনারবাহী প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বন্দরের ভেতর কনটেইনার হ্যান্ডলিং করছেন না তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কনটেইনার হ্যান্ডলিং করবেন না বলে জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মালিকরা, কিন্তু এখনও মানেননি। এ কারণে আমরা পুনরায় ধর্মঘটে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরবো না।’

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘মঙ্গলবার (২২ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠকে বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এমন আশ্বাসে আমরা সে সময় ধর্মঘট স্থগিত করেছিলাম। সে দাবি না মানায় আজ থেকে আবারও কর্মসূচি ঘোষণা করেছি।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা আজ আবারও ধর্মঘট শুরু করেছেন। এ জন্য প্রাইমমুভারদের অংশে কাজে কিছুটা স্লো হচ্ছে। তাদের যেসব দাবি ছিল তা মালিকপক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে এখনও বনিবনা হয়নি। তাই মালিকরাও নিয়োগপত্র দেননি, শ্রমিকরাও নিয়োগপত্র নেননি। আশা করি, দ্রুত শ্রমিকরা কাজে যোগ দেবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com