1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আবার সড়ক অবরোধ

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অক্টোবরের বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা বলেন, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ওই পার্কে পোশাক তৈরির কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোক কাজ করেন। প্রতি মাসে তাঁদের বেতন দিতে হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। গত শুক্রবার কারখানা বন্ধ থাকায় সে দিন কোনো আন্দোলন হয়নি। এরপর গতকাল শনিবার থেকে আবার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প–পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক ছাড়তে নারাজ।

বেক্সিমকোর শ্রমিক ফজলুল হক বলেন, ‘কয়েক মাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাচ্ছি না। প্রতি মাসে এভাবে বেতন নিতে ভালো লাগে না। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না।’

আরেক শ্রমিক মো. কাজিমুদ্দিন বলেন, ‘বেতন না দিলে সড়ক থাইকা যাইতাছি না। সড়ক বন্ধ না করলে সরকারের টনক নড়ে না। হেরা আমাগো কথা হোনবার চায় না।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com