1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সাংবাদিক এস এম মিজান উল্লাহকে গ্রেফতার করেছে

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এস এম মিজান উল্লাহকে ’কে নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মিজান উল্লাহ সমরকন্দি নামে একজন ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বিভিন্ন সময়ে ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতাসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে আধিপত্য বিস্তার করে আসছে। উক্ত বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা টিম কর্তৃক তদন্ত করে অপরাধের সত্যতা খুঁজে পায়। এছাড়াও চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মামলা নং ৪৯(০৮)১৯, জিআর নং-২৮৮/১৯, ধারা ৩৯৪ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এস এম মিজান উল্লাহ সমরকন্দি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৪ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এস এম মিজান উল্লাহ সমরকন্দি (৩৮), পিতা-মাওলানা ফরিদুল আলম সমরকন্দি @ ফরদি মৌলভী, সাং-পুরা নগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানা প্রকাশ করতঃ উল্লেখিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে উল্লেখিত মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে বসবাস করে আসছিল।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি এস এম মিজান উল্লাহ সমরকান্দি’র বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ, প্রতারণা, হুমকি, চাঁদাবাজি এবং দস্যুতা সংক্রান্তে ০৫টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com