1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালন

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :
২৬শে জানুয়ারী ২০২৪ রোজ শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় । ১৯৬২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । ১৯৬৭ সালে প্রথম ১০ জন ছাত্র ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহন করে । ১৯৬৭ সাল হতে ২০২৩ সাল পর্য্ন্ত মোট ৭৭৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালিত হয় ।সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হীরক জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের আহব্বায়ক সাবেক কমিশনার হাজী মো: জয়নাল আবেদীন । পরে ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে আনন্দ র্যা লী নগরীর কাটগড় মোড় প্রদক্ষিন করে । সারাদিন বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা কেক কেটে, গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে ।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৬০ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলছে ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ।সুর্দীঘ পথ চলার মাঝে অনেক ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষী হয়ে বর্ত্ মানে প্রায় ১২ শত শিক্ষার্থী নিয়ে এগিয়ে যাচ্চে বিদ্যালয়টি । এ বিদ্যালয়ে পড়ালেখা করে অনেকেই দেশ ও জাতিকে আলোকিত করেছেন ।

১৯৬২ সালের শুরুতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার বিশেষ প্রচেষ্টা হিসাবে মৌলানা ইসলামাবাদীকে প্রধান অতিথি এবং দৈনিক আজাদীর তৎকালীন সম্পাদক জনাব শরীফ রাজাকে বিশেষ অতিথি করে পতেঙ্গা বোর্ড্ প্রাথমিক বিদ্যালয় মাঠে পাড়ার সকল স্তরের গণ্যমান্য লোকদের নিয়ে একটি সাধারণ সভা হয় । পরবর্তীতে ১৯৬২ সালের প্রথম দিকের এক শুভদিনে ৪৪ জন ছাত্র নিয়ে হোসেন আহাম্মদ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ক্লাস আরম্ভ হয় ।

১৯৬৭ সালে ১০ জন ছাত্র এ বিদ্যালয় হতে যথাযথ সরকারী অনুমোদনের মাধ্যমে সর্ব্প্রথম কুমিল্লা বোর্ড্ এর অধীনে এস. এস. সি. পরীক্ষায় অংশগ্রহন করে । এ পরীক্ষায় অংশগ্রহনকারী ৮ জন ছাত্র কৃতকার্য্ হয় ।
এ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সাল পর্য্ন্ত অনেক অর্জ্ন থাকলেও পরিতাপের বিষয় হচ্চে বিদ্যালয়টি এখনো এম.পি.ও. ভুক্ত হয়নি। যার কারনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে না । বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর দাবি পতেঙ্গা উচ্চ বিদ্যালয় যেন অচিরেই এম.পি.ও. ভুক্ত করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com