1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্রগ্রামে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোবাবর (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও।

কর্ণফুলি থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com