1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে-বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
চলছে পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ । তার মধ্যেই বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসব ঘটনা ঘটেছে।

খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার পুলিশপ্রধান রউফ কাইসরানি জানিয়েছেন, কুলাচি এলাকায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চার পুলিশ সদস্য নিহত হন। পরে কুলাচির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ট্যাংক নামক শহরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ছোড়া গুলিতে একজন নিহত হন।

পাকিস্তানের মাকরান ডিভিশনের পুলিশ কমিশনার সাইদ আহমেদ উমরানি জানান, বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন জায়গায়তেও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিভিন্ন সড়কে ও ভোটকেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ইরান ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাকিস্তানজুড়ে সাময়িক স্থগিত রাখা হয়েছে ইন্টারনেট সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থাও। এরপরও খাইবার পাখতুনখোয়ায় বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটলো।

তাছাড়া উত্তর ওয়াজিরিস্তানের কিছু ভোটকেন্দ্র পাকিস্তানি তালেবানরা দখলে নিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় প্রার্থীরা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের এই এলাকার নির্বাচনী প্রার্থী মহসিন দাওয়ার পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, তার নির্বাচনী এলাকার কিছু ভোটকেন্দ্র স্থানীয় তালেবান জঙ্গিরা দখলে নিয়েছে; যারা ভোটার ও স্থানীয়দের ভোটের আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। তবে এই অভিযোগের বিষয়ে দেশটির নির্বাচন কমিশন বা নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

এ দিকে গতকাল ও বেলুসিস্তানে জোড়া বোমা হামলায় নিহত হয়েছে ২৪ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com