1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

‘আওয়ামী লীগ না করায় রূপপুরে চাকরি হয়নি ৪৪ জনের’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আওয়ামী পরিবারের সন্তান না হওয়ায় পরীক্ষায় টিকেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি হয়নি ৪৪ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানের। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের চাকরি হয়নি বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বৈষম্যের শিকার চাকরি প্রার্থী পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন বঞ্চিতরা। একইসঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা অন্তত অর্ধশতাধিক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কেমিস্ট ও ল্যাব টেকনিশিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু চাকরির সব শর্ত পূরণের পর এনএসআইয়ের মাধ্যমে সেই সময় আমাদের বিষয়ে তদন্ত করানো হয়। সেই তদন্ত কর্মকর্তারা আমাদের স্ব স্ব এলাকার আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে খোঁজ নিয়ে আমাদের বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এতে কোনো রাষ্ট্রদ্রোহী বা অসামাজিক কার্যকলাপের ন্যূনতম সম্পৃক্ততা না পেলেও শুধু বিএনপি-জামায়াতপন্থি পরিবারে জন্ম নেওয়ার অপরাধে সম্পূর্ণ নিয়ম অমান্য করে আমাদেরকে নিয়োগ আটকে দেওয়া হয়। তার বিপরীতে নতুন করে বেছে বেছে আওয়ামীপন্থি পরিবারের সন্তান এবং ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পরও আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি।

কর্মসূচিতে আরও জানানো হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা প্রত্যেকে বিষয়টি অবগত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। কিন্তু বার বার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও গত ৫ মাসে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শিগগিরই আমাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com