1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ বার ভিউ

বিশেষ সংবাদ:
চারদিন ধরে নিজের আট প্রতিষ্ঠান দখল করে রাখার অভিযোগ করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুঃখ-দুর্দশায় পড়ে গেছি, কেউ সহযোগিতা করছে না।

এমনকি একাধিকবার পুলিশকে জানানো হলেও পুলিশ বা সরকার কেউ সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। আর এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বাংলাদেশ থেকে ড. ইউনূসকে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।

একইসঙ্গে ড. ইউনূসকে বছরের পর বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার বলেও আখ্যায়িত করেছে জাতিসংঘ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মুহম্মদ ইউনূস আজ সকালে সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকেরা তার সমস্ত গ্রামীণ অফিস দখল করেছে এবং আপনি জানেন, সরকার তার বিরুদ্ধে নতুন অভিযোগও দায়ের করেছে। জাতিসংঘ মহাসচিব কি তার আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত আছি। আমি আবারও বলতে চাই, ড. মুহাম্মদ ইউনূস বছরের পর বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার।

তিনি আরও বলেন, তিনি (ড. ইউনূস) আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় ক্ষেত্রেই আমাদের একজন সহযোগী এবং তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং সাধারণভাবে আমাদের উন্নয়ন কাজকে ঘিরে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন।

স্টিফেন ডুজারিক বলেন, ড. ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে যেসব খবর আমরা আসতে দেখছি, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com