1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের পরমাণু ইস্যুতে বসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসবে। এই বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে, যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হতে হুমকি দেওয়া হয়েছিল।

ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য দুই মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবিলা করার দুটি উপায় আছে। সামরিকভাবে বা চুক্তি করে। আমি চুক্তি করতে পছন্দ করব। কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না।

পরের সপ্তাহে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটনের প্রস্তাবটিকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com