1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে প্রায় দেড়ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল

  • আপডেটের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল পৌনে তিনটার দিকে উত্তরার একটি স্টেশনে বন্ধ হয়ে যায় মেট্রোরেল।
ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা সমাধানের পর বিকেল পৌনে চারটা থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, স্বয়ংক্রিয়ভাবে দরজা না খোলায় যাত্রীরা রেলের ভেতরে আটকে পড়েন। বিভিন্ন মেট্রোরেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এ সময় রেলে যান্ত্রিক ত্রুটির খবরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে সব দরজা খুলে যাওয়ায় যাত্রী ওঠানামা শুরু হয়।

প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু হয়। যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

এর আগে গত বৃহস্পতিবারও টেকনিক্যাল কারণেই বন্ধ ছিল মেট্রোরেল। তবে বুধবার তারে ঘুড়ির সুতা জড়িয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন। এজন্য দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

মেট্রোরেল চালুর পর প্রায়ই বৈদ্যুতিক কিংবা মেট্রোরেলের কোচে ত্রুটি দেখা দিচ্ছে। এর জন্য আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত চলাচল বন্ধ রাখতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মেট্রোরেল বাংলাদেশে প্রথম হওয়ায় এখনো দক্ষ জনবল গড়ে ওঠেনি। এজন্য এই ব্যবস্থার ত্রুটি দ্রুত চিহ্নিত করে তা সমাধানে সময় বেশি লাগে।

এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে নতুন সূচিতে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। এতে করে সারা দিনে ১৭৮ বার চলাচল শুরু করেছে মেট্রোরেল। অফিস টাইমে পিক আওয়ার, স্পেশাল অফপিক ও অফপিক আওয়ার-এই তিন ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com