1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

অবিশ্বাস্য জয়ের ম্যাচে জোড়া বিশ্বরেকর্ড রিতু-নাহিদার

  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

হারের দিকেই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৩৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে বসেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ছিল ৪ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে চোখ রাঙাচ্ছিল বড় হার।

শঙ্কা বাড়িয়ে দ্রুতই ফিরে যান জান্নাতুল ফেরদৌস সুমনা এবং রাবেয়া খান। কিন্তু রিতু মণি তো ছিলেন। সাম্প্রতিক সময়ে আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপের বাছাইপর্বে রিতুই শেষ পর্যন্ত দলকে টেনে দিলেন জয় পর্যন্ত।

নবম উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দুজনের জুটি ৫৪ রান। বল খেলেছেন মোটে ৩৪টি। তাতে আবার রিতু রান তুলেছেন ২০০ স্ট্রাইক রেটে। আর সেই জুটিটা গড়েছে বিশ্বরেকর্ডও। রানতাড়ায় নেমে নবম উইকেটে ৫০ এর বেশি রান তুলে ম্যাচ জেতানোর একমাত্র কৃতিত্ব এই দুজনের।

এর আগে রান তাড়ার সময়ে নবম উইকেটে ৫০ রানের বেশি রান তুললেও তাদের কেউই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। পাকিস্তানের নিদা দার এবং দিয়ানা বেগের ৬০ রানের জুটি সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। তবে তাদের হারতে হয়েছিল ৩ রানের ব্যবধানে।

শুধু এখানেই থামছে না দুজনের কীর্তি। নবম উইকেটে একমাত্র জুটি হিসেবে ৯ এর বেশি রানরেটে পঞ্চাশোর্ধ রানের জুটি করেছেন রিতু মণি এবং নাহিদা আক্তার। দুজনের এই দুই বিশ্বরেকর্ডের কীর্তিটা অবশ্য আড়ালেই রয়ে গিয়েছে।

বাংলাদেশ এবং এশিয়ান ক্রিকেটের সাপেক্ষেও রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। এশিয়ান নারী দলগুলোর মধ্যে নবম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি রিতু এবং নাহিদার ৫৪ রান। শীর্ষে আছে রাধা ইয়াদাভ এবং সায়মা ঠাকুরের ৭০ রানের জুটি।

এছাড়া বাংলাদেশের জন্য নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটিও নিজেদের করে নিয়েছেন রিতু মণি এবং নাহিদা আক্তার। সেই সঙ্গে বাংলাদেশ নিশ্চিত করেছে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় রান তাড়ার জয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com