1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাসাইলের সাবেক ইউএনও র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম ও শারীরিক সম্পর্কের অভিযোগ এনে টাঙ্গাইলে এক কলেজছাত্রীর দায়ের করা মামলায় বাসাইলের সাবেক ইউএনও মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মনিরা সুলতানা এ আদেশ দেন। পিবিআইয়ের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মো. মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইলে ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় ফেসবুকের মাধ্যমে মির্জাপুরের এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাসে মনজুর হোসেন বিভিন্ন সময় ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন।

তারপর টাঙ্গাইল শহরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা এক সঙ্গে কয়েক মাস বসবাসও করেন। পরে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনজুর হোসেন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় ২০২২ সালের ২১ জুন কলেজছাত্রী মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

টাঙ্গাইল পিবিআই মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৯ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে। তদন্তে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৩ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, বাসাইলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর হোসেন রাজবাড়ী জেলার পাংশা থানার চরঝিকড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com