1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

সউদী-ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতেই জুনে বিশ্ব সম্মেলন

  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সউদী আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে বেগবান করা, যা সহিংসতা কমিয়ে একটি ন্যায়সঙ্গত শান্তির পথ খুলে দিতে পারে।

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি শুক্রবার (১৬ মে) বাগদাদে এক সংবাদ সম্মেলনে জানান, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সউদী আরব ও ফ্রান্স এর যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের স্থান এখনো নির্ধারিত হয়নি। তবে জাকি জানিয়েছেন, সম্মেলনের উদ্দেশ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের একটি পূর্ববর্তী প্রস্তাব বাস্তবায়ন করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বাস্তব পথ নির্ধারণ করা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক—তিনটি দিক থেকেই ফিলিস্তিন সংকটকে খতিয়ে দেখা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনে বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত এপ্রিলেই ইঙ্গিত দিয়েছিলেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। ফলে জুনের এই সম্মেলন কেবল আলোচনার প্ল্যাটফর্ম নয়, বরং বাস্তব সিদ্ধান্ত ও ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com