বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)
বাংলাদেশের আবাসন খাতে নির্ভরযোগ্যতা, পরিকল্পিত উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের “পূর্বাচল ভ্যালী” প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম আজ, ১১ জুলাই ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।
পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আধুনিক আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (NOHS)-এর সদস্যদের নিকট দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচল ভ্যালী প্রকল্পে প্রায় ১,০০০টি প্লট ক্রয় করেছে। এই বিনিয়োগ প্রকল্পটির প্রতি তাদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন। নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে প্লট হস্তান্তর কার্যক্রম পরিচালনার মাধ্যমে পূর্বাচল ভ্যালী সেই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে চলেছে।
পূর্বাচল ভ্যালী শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত, আধুনিক ও সমন্বিত স্মার্ট টাউনশিপ। প্রকল্পে বিদ্যমান ও পরিকল্পনাধীন বিভিন্ন নাগরিক সুবিধার মধ্যে রয়েছে বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ, লেক, আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেশিয়াম, ক্লাব হাউজ এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা।
এছাড়াও এই প্রকল্পের জন্য আধুনিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, সময়মতো প্লট হস্তান্তর, আইনি স্বচ্ছতা এবং মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূর্বাচল ভ্যালী দেশের অন্যতম নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসন প্রকল্প হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতেও সকল গ্রাহকের নিকট নির্ধারিত সময়ের মধ্যে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।