1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম জলাবদ্ধ বড়দল পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু রূপগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা “নির্মাঞ্চলের অর্ধ লক্ষাদিক মানুষ পানি বন্দী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে —-হেফাজতে ইসলাম বেলকুচিতে উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”।
গতকাল সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপত্বিতে উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ¦ ডা. মোঃ মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ল্যাম্ব প্রকল্পের টেকনিক্যাল মোঃ মোসলেম উদ্দিন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান শিবনগর ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান শ্রেষ্ঠ হওয়ায় তার হাতে সম্মাননা ক্রেস্টা ও প্রশংসাপত্র তুলে দেন। এছাড়া শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মনিরা পারভীন এর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন এবং ৭ নম্বর শিবনগর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলামের হাতে ক্রেস্ট প্রদান করেন। ৬ ক্যাটাগরিতে প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেনসহ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা-কর্মচারী, ৭ টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, ফুলবাড়ী ল্যাম্ব প্রকল্পের সকল কর্মকর্তা । সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ আতিকুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com