1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম জলাবদ্ধ বড়দল পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু রূপগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা “নির্মাঞ্চলের অর্ধ লক্ষাদিক মানুষ পানি বন্দী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে —-হেফাজতে ইসলাম বেলকুচিতে উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে —-হেফাজতে ইসলাম

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

টানা ভারী বৃষ্টির কারণে প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হেফাজত নেতাকর্মী, আলেমসমাজ ও দেশবাসীর কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি। এছাড়া ত্রাণসহায়তাসহ পানিবন্দি মানুষ উদ্ধারে জরুরি লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরো সক্রিয় হতে হবে।

বিবৃতিতে তারা আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে। আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি এস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com