1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম জলাবদ্ধ বড়দল পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু রূপগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা “নির্মাঞ্চলের অর্ধ লক্ষাদিক মানুষ পানি বন্দী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে —-হেফাজতে ইসলাম বেলকুচিতে উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জলাবদ্ধ বড়দল পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

।আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা ও একটি জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

শনিবার (১২ জুলাই) সকালে তিনি গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের জলাবদ্ধ এলাকা সরেজমিন ঘুরে দেখেন,ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জানা গেছে,গত চার দিনের টানা বৃষ্টিতে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এতে বসতবাড়ি,কৃষিজমি,ফসল এবং স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শনকালে ইউএনও শ্যামানন্দ কুন্ডু ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে জলাবদ্ধতার চিত্র দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন। বিশেষ করে শিক্ষার্থীদের চলাচল ও পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন,মানিকখালী-বড়দল সড়কে অবস্থিত কালভার্টগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

একই সফরে ইউএনও ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে এর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউএনওর এ পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com