বিশেষ প্রতিবেদন :
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত জানাজা শেষে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।