1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম জলাবদ্ধ বড়দল পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু রূপগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা “নির্মাঞ্চলের অর্ধ লক্ষাদিক মানুষ পানি বন্দী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরো সক্রিয় হতে হবে —-হেফাজতে ইসলাম বেলকুচিতে উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়াজনে রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সহ-সভাপতি সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লুাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহি আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com