1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্য সিআইডির কর্তৃক গ্রেফতার চবি উপাচার্যের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের HEAT উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বিমান বাহিনী প্রধানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ মির্জা ফখরুল বলেছেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত এক মাস না যেতেই রাস্তার বেহাল দশা, সরকারি টাকা গচ্চা চনপাড়া-কামসাইর সড়কে গর্ত, ভাঙ্গন : ঝুঁকিতে যানচলাচল বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর

বিমান বাহিনী প্রধানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সম্মানিত বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিমান বাহিনী সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময়, বিমান বাহিনী প্রধান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য যে, সম্মানিত নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এসময়, তিনি গার্ড অব অনার পরিদর্শন করতঃ সালাম গ্রহণ করেন। পরবর্তীতে, নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময়, বিমান বাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com