1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্য সিআইডির কর্তৃক গ্রেফতার চবি উপাচার্যের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের HEAT উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বিমান বাহিনী প্রধানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ মির্জা ফখরুল বলেছেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত এক মাস না যেতেই রাস্তার বেহাল দশা, সরকারি টাকা গচ্চা চনপাড়া-কামসাইর সড়কে গর্ত, ভাঙ্গন : ঝুঁকিতে যানচলাচল বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর

চবি উপাচার্যের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের HEAT উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চলমান HEAT (Higher Education Acceleration and Transformation) উপ-প্রকল্পের কার্যক্রম মঙ্গলবার (২০ জুলাই ২০২৬) বিকাল ৩টায় পরিদর্শন করেছেন। এসময় তিনি বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি HEAT উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভাগের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম, আধুনিকায়নকৃত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, কনফারেন্স রুম এবং অত্যাধুনিক জিআইএস ও রিমোট সেন্সিং ল্যাব স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া বিভাগের শিক্ষা কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি উপ-প্রকল্পের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হিট প্রজেক্টের ফলে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবকাঠামোগত আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দরকার হচ্ছে একাডেমিক এক্সিলেন্সি এবং গবেষণা। ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণায় জোর দিতে হবে। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। ইন্ডাস্ট্রিগুলো আমাদের প্রবলেম দিবে আমরা সেটা সমাধান করবো, অপরদিকে আমরা যোগ্য গ্র্যাজুয়েট প্রদান করবো। গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপ-প্রকল্পের এসপিএম প্রফেসট ড. অলক পাল, এএসপিএম-১ প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ, এএসপিএম-২ প্রফেসর ড. মোঃ আতিকুর রহমানসহ অন্যান্যরা মাননীয় উপাচার্যকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান।

উল্লেখ্য, HEAT উপ-প্রকল্পের আওতায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে বর্তমানে ১৮ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ইতোমধ্যেই চালু হয়েছে এবং ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ উৎপাদন পূর্ণ মাত্রায় চলমান আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com