1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রুহুল কবির রিজভী বলেছেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে মনোনিবেশ করে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল সংসদের উদ্যােগে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ ও চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমসহ জুলাই শহীদদের স্মরণে “শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় আলাওল হলের মাঠে অনুষ্ঠিত হয়। একইদিন বিকাল ৪টায় চবি এ.এফ রহমান হল ছাত্র সংসদের উদ্যোগে হলে সুপেয় পানির ওয়াটার কর্ণার উদ্বোধন করা হয়।

ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ওয়াটার কর্নার উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য ও চবি সিনেট সদস্য সাঈদ আল নোমান (তূর্য)। ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং ওয়াটার কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠান দুইটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাওল হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী। ওয়াটার কর্নার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী।

ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষকবৃন্দ, আলাওল হল ছাত্র সংসদের ভিপি রাকিব মাহমুদ, জিএস নুরনবী হাসান, ক্রীড়া সম্পাদক বনি আল-আমিন সরকারসহ সকল সম্পাদক ও নির্বাহী সদস্যবৃন্দ এবং আবাসিক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলাওল হল ছাত্র সংসদের নির্বাহী সদস্য হাবিব পাটওয়ারি। ওয়াটার কর্নার অনুষ্ঠানে এ.এফ রহমান হলের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ, জিএস তামিম চৌধুরী ও অন্যান্য সদস্যরাসহ আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম আশরাফ রাতুল। চবি এ.এফ রহমান হলে দুইটি ইউভি পানির ফিল্টার প্রদান করেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য ও চবি সিনেট সদস্য সাঈদ আল নোমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com