1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রুহুল কবির রিজভী বলেছেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে মনোনিবেশ করে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে চাকসুর প্রতিনিধিবৃন্দ, হলসমূহের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, হলসমূহ ও হোস্টেল সংসদের ভিপি, জিএস ও এজিএস-এর সাথে মতবিনিময় ও আলোচনা সভা আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।

​এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সভায় হল সংসদসমূহের ভিপিরা তাদের হলের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত পেশ করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান তাদের মতামত মনোযোগের সহিত শোনেন এবং স্বল্প সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাসসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক এবং হল সংসদগুলোর ভিপি, জিএস ও এজিএস-গণ অংশ নেন। আলোচনায় হলগুলোর বর্তমান অবকাঠামো উন্নয়ন, আবাসন সুবিধা, ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ, লাইব্রেরি সুবিধা বৃদ্ধি এবং সুষম একাডেমিক পরিবেশ বজায় রাখার বিষয়গুলো প্রাধান্য পায়। ছাত্রপ্রতিনিধিরা শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন এবং হল প্রশাসন ও উপাচার্য মহোদয়ের কাছে সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব করেন।

মাননীয় ​উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রতিনিধি ও শিক্ষকবৃন্দের কথা ধৈর্যসহকারে শোনেন এবং উত্থাপিত যৌক্তিক প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। মাননীয় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com