1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রুহুল কবির রিজভী বলেছেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে মনোনিবেশ করে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ বেলা সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় FNB-এর নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তুলে ধরেন। এ সময় তারা রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় যানজট, অটোরিকশার আধিক্য, মাদক নিয়ন্ত্রণ, পদ্মার চরে অতিথি পাখি শিকার বন্ধ, শিরোইল বাসস্ট্যান্ড স্থানান্তর, নিয়মবহির্ভূতভাবে এনজিও কার্যক্রম পরিচালনা বন্ধ এবং মব কালচার প্রতিরোধে কার্যকর পুলিশি পদক্ষেপসহ বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরেন। একইসঙ্গে এনজিও-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট রিজিওনাল অফিসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।

এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সংঘটিত ঘটনায় নিরাপত্তাকর্মীর বিষয়ে পুলিশ কর্তৃক গৃহীত কার্যকর পদক্ষেপের জন্য FNB নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তারা মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার মহোদয় নেতৃবৃন্দের উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, এনজিও কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আর্থিক প্রতারণা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিয়মবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও এনজিওসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আরএমপির আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি এনজিও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মো: মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মো: আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) এবং মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com