বিশেষ প্রতিবেদন :
নাফিসা নাওয়াল (১৯) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেনীর ছাত্রী এবং ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষার্থী। ২২/০৮/২০২৬ ইং তারিখ নাফিসা নাওয়াল (১৯) তাহার ভাড়া বাসা হতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজ এর উদ্দেশ্যে পাঠাও মোটরসাইকেল নং-চট্ট মেট্রো-হ-২১-৬৫৬৪ যোগে যাওয়ার পথে ২২/০৮/২০২৬খ্রি. সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকায় ইপিজেড থানাধীন এয়ারপোর্ট টু সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনের বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শো রুমের সামনে পৌঁছামাত্র একই লেইনে বিপরীত দিক থেকে আসা প্যাডেল চালিত একটি ভ্যান গাড়ীকে সাইড দেয়ার সময় আকষ্মিকভাবে পাঠাও মোটরসাইকেল হতে নাফিসা নাওয়াল (১৯) রাস্তায় পড়ে যায়। তখন একই লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী পিছনে থাকা ম্যাক্স কোম্পানির ক্রেন রেজিষ্ট্রেশন নং-অঈগ ৯৪৯ এর চালক শামীম বিশ্বাস (৩১) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে মোটরসাইকেল হতে রাস্তায় পড়ে থাকা নাফিসা নাওয়ালকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে গুরুতর জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তার মারিয়াসহ অন্যান্য উপস্থিত লোকজন নাফিসা নাওয়াল (১৯)কে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাফিসা নাওয়ালকে মৃত ঘোষনা করেন। এই সংক্রান্তে ভিকটিম নাফিসা নাওয়াল এর পিতা মামুন (৪৬) এর এজাহারের প্রেক্ষিতে ইপিজেড থানার মামলা নং-১০, তারিখ-২২/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হেফাজ উদ্দিন, অফিসার ইনচার্জ ইপিজেড থানা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৮/২০২৬ খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ক্রেন চালক শামীম বিশ্বাস (৩১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোর্পদ করা হবে।