1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার চাকসু, হল সংসদ প্রতিনিধি ও প্রভোস্টবৃন্দের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি আলাওল হল সংসদের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল ও পুরস্কার বিতরণ এবং এ.এফ রহমান হল সংসদের ওয়াটার কর্নার উদ্বোধন নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রুহুল কবির রিজভী বলেছেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে মনোনিবেশ করে রাজশাহীস্থ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB) নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

‎(রূপগঞ্জ প্রতিনিধি)

তীব্র জ্বালানি সংকটের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন কারখানাটির শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৩ আগস্ট রোববার সকালে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। এ সময় কারখানার স্টাফদের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।

‎শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। এর মধ্যে হঠাৎ করে তীব্র জ্বালানি সংকটের কারণ দেখিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় তারা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলেও জানান।

‎এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানিয়েছেন।

‎এ ব্যাপারে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক ইরফান পাশা বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে ।

এ কারণে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২ মোতাবেক ২৩ আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা বেতন-ভাতার পরিশোধ করা হবে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com