1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃ*ত্যু বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

রূপগঞ্জে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পলখান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানের তিন লক্ষ টাকা মূল্যের ৩০টি আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আম বাগানের মালিক জাইদুল আকন্দ বাদী হয়ে আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৫০),ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ ১৬ জনকে নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ।

পুলিশ জানায়, গত ৭সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ২০/২৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই আমবাগানে প্রবেশ করেন। এ সময় তারা বাগানে থাকা ৩০টি আমগাছ কেটে ফেলে।

এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁধা দিতে গিয়ে দুর্বৃতদের হামলায় বাগান মালিকের ছোট ভাই রকমত উল্লাহ আকন্দ আহত হয়। এসময় রকমত উল্লাহর প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়।

একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহত রকমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com