1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃ*ত্যু বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন এবং সেনানীড় উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার): আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন। এ সময় তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন স্বল্পতা নিরসনের লক্ষ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন।

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com