1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বাগেরহাটে সারের ডিলারশিপের তালিকা জালিয়াতির অভিযোগ মোল্লাহাট ওলামা দল সভাপতির পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার প্রতাপনগরের দুর্ভোগ: ভাসমান মসজিদ, ভাসমান সেতু ও বাঁশের সাঁকো-৬ বছরেও লাঘব হয়নি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত “অপরাজিতা” বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আশরাফ উদ্দিন, ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ ০২টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাগণসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড (এসকেসিডি) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্য, যারা বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com