1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সিএমপির ডিবি( উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে সতীশ বাবু লেইনে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতা ও ০৯ মামলার আসামী দুর্ধর্ষ ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার চবিতে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল বাগেরহাটের রামপালে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খাম্বা অপসারণ ও পরিবর্তনের জন্য প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিস রির্পোট করে ও ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আশাশুনি বাজারের জনতা ব্যাংক মোড়ে খাম্বাটি হঠাৎ ভেঙে পড়ে। এতে একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় ও একটি হোটেলের বারান্দার চাল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,খাম্বাটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে খাম্বাটি পরিদর্শন করে ছবি তুলে নিয়ে যায়। এরপরও খাম্বাটি পরিবর্তন বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন,
প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এসে খুঁটির ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনা ঘটতো না।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ খাম্বাটি ভেঙে পড়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে ওই সময় বৃষ্টি থাকায় পথচারীর সংখ্যা কম ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খাম্বাটি ভেঙে পড়ে আবির হোটেলের সামনে রাখা আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের ঝন্টু সরকারের ছেলে গনেশ কুমার সরকারের একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় এবং শ্রীকলস গ্রামের আজহারুল ইসলামের (আবির হোটেলের) বারান্দার চাল ভেঙে যায়।
আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান,রিপোর্ট করা ও ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান,লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।”
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খাম্বাটি অপসারণ এবং বাজারের অন্যান্য ঝুঁকিপূর্ণ খাম্বা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com