1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সিএমপির ডিবি( উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে সতীশ বাবু লেইনে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতা ও ০৯ মামলার আসামী দুর্ধর্ষ ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার চবিতে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল বাগেরহাটের রামপালে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি

চবিতে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর আয়োজনে এবং চবি শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী পর্ব রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো: হাবিবুর রহমান জালাল।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাইয়ের গণআন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলা। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করুক এবং মাদক ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক। উপাচার্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; একটি সুস্থ মন, সুস্থ দেহ ও ইতিবাচক মানসিকতা গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর হেড অফ সেলস মো. মাকসুদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এইচ.এস. ফারুক আলম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন ও চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস-এর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম। টুর্নামেন্টটিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পাশে রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com