1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সিএমপির ডিবি( উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে সতীশ বাবু লেইনে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতা ও ০৯ মামলার আসামী দুর্ধর্ষ ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার চবিতে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল বাগেরহাটের রামপালে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি

বাগেরহাটের রামপালে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি)

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ও বাইনতলা ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সভাগুলো অনুষ্ঠিত হয়।
​বাঁশতলী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রথম সভাটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরবর্তীতে বাইনতলা ইউনিয়ন পরিষদ হলরুমে বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​পৃথক এ দুটি সভায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম আদালতের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, স্থানীয় শিক্ষক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অনুষ্ঠানগুলো সঞ্চালনা ও পরিচালনা করেন।
​সভাগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার।
​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এই সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com