1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বাগেরহাটে সারের ডিলারশিপের তালিকা জালিয়াতির অভিযোগ মোল্লাহাট ওলামা দল সভাপতির পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার প্রতাপনগরের দুর্ভোগ: ভাসমান মসজিদ, ভাসমান সেতু ও বাঁশের সাঁকো-৬ বছরেও লাঘব হয়নি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

বাগেরহাটে সারের ডিলারশিপের তালিকা জালিয়াতির অভিযোগ মোল্লাহাট ওলামা দল সভাপতির

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

​বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)

বাগেরহাটে সারের ডিলারশিপ লাইসেন্স প্রদানের তালিকায় অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিগত সরকারের আমলে বারবার কারাবরণ ও মামলা-হামলার শিকার হয়েছেন। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলারশিপ লাইসেন্স ইস্যুর কার্যক্রম চলাকালে, তিনি যথাযথ নিয়ম মেনে মোল্লাহাট উপজেলার আটজুড়ী, গাংনী ও কোদালিয়া ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ডিলারশিপের জন্য আবেদন জানান।
​তিনি অভিযোগ করেন, মোল্লাহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুরুতেই তার নাম তালিকা থেকে বাদ দেয়। পরবর্তীতে বিষয়টি তিনি বাগেরহাট জেলা প্রশাসককে অবহিত করলে জেলা প্রশাসক তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।
​সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল তার নামে ভুয়া ইউনিয়ন আওয়ামী কমিটির কাগজ তৈরি করে জেলা প্রশাসকের নিকট পাঠায় এবং তাকে অন্যায়ভাবে ‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে দেয়। বিষয়টি কোনো প্রকার সঠিক যাচাই-বাছাই না করেই জেলা প্রশাসক তার নাম পুনরায় তালিকা থেকে বাদ দেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
​মাওলানা ইব্রাহিম তালুকদার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভুয়া কাগজের সত্যতা যাচাইপূর্বক পুনরায় তার নাম সম্ভাব্য লাইসেন্স প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com