বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নূর মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো: জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আকিতুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো: গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পরিকল্পিত যেকোনো সন্ত্রাস ও বিশৃঙ্খলা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সুশাসন ও জনগণের প্রত্যাশা পূরণের বার্তা ছড়িয়ে দিয়ে তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।