1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বাগেরহাটে সারের ডিলারশিপের তালিকা জালিয়াতির অভিযোগ মোল্লাহাট ওলামা দল সভাপতির পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার প্রতাপনগরের দুর্ভোগ: ভাসমান মসজিদ, ভাসমান সেতু ও বাঁশের সাঁকো-৬ বছরেও লাঘব হয়নি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: আজ, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, মাননীয় সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান, কাউন্সিল অব দ্য কলেজ, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC)-এর ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, এমফিল, এমপিএইচ; অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএস; এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিবৃন্দও এতে অংশগ্রহণ করেন।

২০ জুন ১৯৯৯ তারিখে ৫৬ জন মেডিকেল ক্যাডেটকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে AFMC-এর একাডেমিক যাত্রা শুরু হয়েছিল।

১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের শিক্ষার মানকে আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় AFMC-এর শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পায়। এছাড়াও AFMC-এর বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম, একাডেমিক ভবন ও মহিলা ডরমেটরির বর্ধিতাংশ নির্মাণ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্প্রসারণ, নিজস্ব Dedicated Training Hospital প্রতিষ্ঠার উদ্যোগ, ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে AFMC-এর শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনী ও দেশের জন্য দক্ষ, মানবিক, নৈতিক ও আধুনিক চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়।

কাউন্সিল সভা শেষে মাননীয় সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিদ্যমান Clinical Skills and Simulation Laboratory পরিদর্শন করেন। এই সময় তিনি বিদ্যমান ল্যাবরেটরিটি আরও আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com