1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সিএমপির ডিবি( উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে সতীশ বাবু লেইনে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতা ও ০৯ মামলার আসামী দুর্ধর্ষ ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার চবিতে ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল বাগেরহাটের রামপালে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি

আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাদাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ এবং উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম জমির উদ্দিন গাজী।
থানা সুত্রে জানাযায়, আশাশুনি থানার মামলা নং-২২/১০৯ (২১ জুন’২৬) এর তদন্তে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সোমবার দিবাগত গভীর রাতে দীপঙ্কর সরকার দীপকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ি এবং এসএম জমির উদ্দিন গাজীকে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com