1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল চবি জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত অডিটোরিয়াম পরিদর্শন করলেন মাননীয় উপাচার্য রূপগঞ্জের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার , বাড়িতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধারের দাবি পুলিশের বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(​বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শহরের শালতলা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​পরবর্তীতে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেন, পরাজিত শক্তির ইশারায় একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রা রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।
​পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, বিএনপির মূল শক্তি জনগণ। এই শক্তির ওপর ভর করেই বিএনপি সব অপচেষ্টা প্রতিরোধ করবে।
​সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলসহ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com