1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল চবি জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত অডিটোরিয়াম পরিদর্শন করলেন মাননীয় উপাচার্য রূপগঞ্জের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার , বাড়িতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধারের দাবি পুলিশের বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

চবি জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত অডিটোরিয়াম পরিদর্শন করলেন মাননীয় উপাচার্য

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত অডিটোরিয়াম আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি সরেজমিনে অডিটোরিয়ামের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ও অডিটোরিয়াম নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।

পরিদর্শনকালে মাননীয় উপাচার্য অডিটোরিয়ামের মঞ্চ, সাউন্ড সিস্টেম, আসনবিন্যাস এবং অন্যান্য সুবিধাদিসহ সার্বিক কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। এছাড়া যাবতীয় বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com