1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল চবি জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত অডিটোরিয়াম পরিদর্শন করলেন মাননীয় উপাচার্য রূপগঞ্জের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা সিংড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার , বাড়িতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধারের দাবি পুলিশের বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১” অনুযায়ী নিবন্ধনকৃত কসাই ছাড়া মাংস বিক্রয়ের অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় এক অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ অনেকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোনো প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আজকে আপাতত ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি। “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১” অনুযায়ী নিবন্ধনকৃত কসাই ব্যাতিত মাংস বিক্রয়ের অপরাধে ৬ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com